ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মুরাদনগরে ভিডিও ভাইরালের ঘটনায় চার আসামি কারাগারে
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক এ নির্দেশ দেন।
গ্রেপ্তার চারজন হলেন মুরাদনগরের বাহেরচর এলাকার বাসিন্দা ও স্থানীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমন, রমজান, মো. আরিফ এবং মো. অনিক।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড আবেদন করা হলে আদালত তা পরবর্তী শুনানির জন্য রেখে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে বেড়াতে আসা ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেন ফজর আলী (৩৮) নামে এক ব্যক্তি। ওই নারীর স্বামী প্রবাসী এবং তিনি দুই সন্তানের জননী। ঘটনার পর ধর্ষণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
শুক্রবার বিকেলে ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভিডিও ছড়ানোর অভিযোগে চারজনকে এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি