ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
উত্থানের বাজারেও নিস্প্রভ ৬ কোম্পানি: বিনিয়োগকারীরা হতাশ
টানা পতন কাটিয়ে উত্থানে ফিরছে দেশের শেয়ারবাজার। গত এক মাস ধরেই ইতিবাচক প্রবণতায় সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। গত এক মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ২০১.৮৫ পয়েন্ট। আজ ২৯ জুন ডিএসইএক্স সূচক ৪ হাজার ৮৩৯.৭৭ পয়েন্টে। এর আগে গত ২৯ মে ডিএসইক্স সূচক ছিল ৪ হাজার ৬৩৭.৯২ পয়েন্ট।
বাজারের এমন ইতিবাচক পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীদের অনাগ্রহের কারণে উল্লেখযোগ্য হারে বা ১০ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত শেয়ার দর কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ারের। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, শাশা ডেনিমস, ফাস ফাইন্যান্স এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ২০.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সা। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৪ টাকা ৬০ পয়সা। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৩ টাকা ৪০ পয়সা।
গত এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। মাসজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১৭.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৩ টাকা ৭০ পয়সা। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২ টাকা ৮০ পয়সা।
মাসজুড়ে তৃতীয় সর্বোচ্চ দর কমেছে মিডল্যান্ড ব্যাংকের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ১৪.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩ টাকা ৮০ পয়সায়। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২৭ টাকা ৯০ পয়সা। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২২ টাকা ৯০ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাশা ডেনিমসের ২ টাকা ৩০ পয়সা বা ১১.৭৩ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩০ পয়সা বা ১০.৬৮ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪ টাকা ৭০ পয়সা বা ১০.২৯ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)