ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
গণমাধ্যম দায়িত্ব নিয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে পারে: অধ্যাপক রোবায়েত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস বলেছেন, একমাত্র গণমাধ্যমই স্বচ্ছতা ও দায়দায়িত্ব নিয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে পারে। অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতি রোধে বিরাট ভূমিকা রাখতে পারে। পরিচয় প্রকাশ না করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির তথ্য দিতে চান, সাংবাদিকরা তাদের পক্ষ থেকে তথ্যগুলো সামনে আনতে পারে।
শনিবার (২৮ জুন) এসএ টিভির এক টকশোতে এসব কথা বলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
দেশের গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এই শিক্ষক বলেন, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে জনচাপ সৃষ্টি করতে পারে। যেকোনো প্রতিষ্ঠানকে নজরদারির মধ্যে রাখতে পারে। জন অধিকার, দুর্নীতি ও পরিণতি জানিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারে এবং জনগণকে শিক্ষিত করতে পারে। গণমাধ্যমের বিভিন্ন টক-শো, রিপোর্ট, আলোচনা, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় এসবের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করতে পারে। বিভিন্ন কাজে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং দুর্নীতিবাজদের পরিচয় সামাজিকভাবে প্রকাশ করতে পারে।
এক্ষেত্রে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হয়। মালিকপক্ষ সৎ না হলে নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা অর্থাৎ দুর্নীতি রোধে সাংবাদিকরা কাজ করতে পারেন না। বাংলাদেশের অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন দেয় না যার ফলে সাংবাদিকদের আর্থিক সমস্যা লেগে থাকে। যার ফলে দুর্নীতি প্রতিরোধে তাঁরা যথাযথ কাজ চালিয়ে যেতে পারেন না।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, গণমাধ্যম কর্মীদের পরিপূর্ণ প্রশিক্ষণ দিতে হবে, তাঁদেরকে জানতে হবে কোনটা নৈতিক এবং কোনটা অনৈতিক, কোন কাজটা আমরা করতে পারবো আর কোনটা করতে পারবো না। এছাড়াও ইউনিয়নগুলোর বিভক্তি, সাংবাদিকদের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিবেশের অভাব এর কথা জানান অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
তিনি বলেন, গণমাধ্যম দেশের জনগণের কথা তুলে ধরে সুশাসনের পরিবেশ নিশ্চিত করতে পারে তবে এসময় তাঁদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। উল্লিখিত সমস্যাগুলো কাটিয়ে উঠার মাধ্যমে মুক্ত, স্বাধীন ও নৈতিক পরিবেশে দুর্বৃত্তায়ন প্রতিরোধে গণমাধ্যমগুলো কাজ করতে সক্ষম হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস