ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠ থেকে মাদকসেবীদের দমনসহ সংস্কারে ৭ দাবি শিক্ষার্থীদের
মাদকসেবীদের উৎপাত বন্ধসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে এ স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
স্মারকলিপিতে, খেলার মাঠ সংস্কার (মাটি ফেলে উঁচু করা ও ড্রেনেজ ব্যবস্থা) করে সবসময় ফুটবল খেলার উপযোগী করা, সেন্টার উইকেট সারাবছর ব্যবহার উপযোগী রাখা, প্রেক্টিস নেটের জন্য বরাদ্দ দেওয়া, মাদকসেবীদের দমন, জিমনেসিয়ামের ফ্যাসিলিটিজ বৃদ্ধি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার মাধ্যমে সন্ধ্যায় মাঠের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এবং ক্রিকেট টিমের দায়িত্বশীল শিক্ষক মোঃ মাহবুব কায়সার।শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আরবি বিভাগের শিক্ষার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম ও ন্যাশনাল লেগ স্পিন ক্যাম্পের মোহাইমিনুল ইসলাম তৌকি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম ও বিকেএসপির খেলোয়াড় আহাদুর রহমান সহ অন্যান্যরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)