ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ধারাবাহিক উত্থানে প্রত্যাশা বাড়ছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের
আগের সপ্তাহের ধারাবাহিকতায় আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও (২৯ জুন) সূচকের উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। এ নিয়ে টানা ৫ কার্যদিবস ধরে সূচক বাড়লো। যদিও আগের সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে লেনদেন হয়েছিল, তবে বাকি ৪ কার্যদিবস সূচকের ধারাবাহিক উত্থান হয়েছে। সেই ধারাবাহিকতা আজও ধরে রেখেছে। এর ফলে বাজার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল হয়তো আজকে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়াবে। কিন্ত দুপুর দেড়টার পর বাজারের গতি কিছুটা থেমে যায়। ধীর গতিতে সূচকের তীর আগের দিনের থেকে প্রায় ৩৫ পয়েন্ট ওপরে উঠা ক্রমাগত নিচের দিকে নামতে থাকে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক প্রায় ৭ পয়েন্ট বৃদ্ধি পায় এবং লেনদেন বৃদ্ধি পায় ১৬ কোটি টাকার বেশি। অন্যদিকে, চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন প্রায় অর্ধেক কমে গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৯.৭৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১.৪৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৬.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৬টির দর বেড়েছে, ১৪৮টির দর কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫ কোটি ৬৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৩৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭২.১৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৭২.৩৯ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)