ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এনটিআরসিএ ঘেরাও, লাঠিচার্জ পুলিশের
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল বাতিল এবং ফল পুনর্বিবেচনার দাবিতে রাজধানীতে আন্দোলনে নেমেছেন চাকরি প্রত্যাশীরা। ফলাফলে বৈষম্য ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে তারা রোববার (২৯ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে।
গত ৪ জুন বিকেলে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যাতে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে ২৩ জুন সংশোধিত ফল প্রকাশ করে এনটিআরসিএ, তাতে আরও ১১৩ জন যুক্ত হন। এনটিআরসিএ জানায়, ২৩ মার্চ অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার কিছু ফল প্রাথমিকভাবে প্রকাশে বাদ পড়ে গিয়েছিল। পুনরায় যাচাইয়ের পর তা অন্তর্ভুক্ত করা হয়।
তবে ফল প্রকাশের পর থেকেই একাধিক প্রার্থী ফলাফলে অস্বচ্ছতা ও বৈষম্যের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, একই বোর্ডে অল্প সংখ্যক পরীক্ষার্থী পাস করলেও অন্য বোর্ডে তুলনামূলক অনেক বেশি প্রার্থী পাস করেছেন, যা প্রশ্নবিদ্ধ। এমনকি অনেকে ভাইভায় ভালো পারফর্ম করেও অনুত্তীর্ণ হয়েছেন বলে দাবি করছেন।
বরিশালের প্রার্থী ফাতিমা বেগম বলেন, ভাইভায় সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও আমাকে ফেল করা হয়েছে। এটা সম্পূর্ণ অবিচার। চাঁদপুরের প্রিয়াঙ্কা ও ব্রাহ্মণবাড়িয়ার মাহমুদা বেগমও একই অভিযোগ করেন।
প্রার্থীদের একটি প্রতিনিধি দল পরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন। সেখানে এনটিআরসিএর প্রধান উপদেষ্টার সহকারী সচিব দাবি-দাওয়াগুলো শোনেন এবং তা সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ১৮তম নিবন্ধনে প্রায় ১৯ লাখ আবেদন জমা পড়ে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৩ হাজার ৮৬৫ জন এবং ভাইভায় অংশ নেন ৮১ হাজার ২০৯ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৬৩৪ জন। বর্তমানে শূন্যপদ যাচাই-বাছাইয়ের কাজ চলছে, যা সম্পন্ন হলে সফল প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল