×

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিনিয়োগকারীদের হতাশ করেছে দুই কোম্পানি

২০২৫ জুন ২৯ ১১:৩১:২০

বিনিয়োগকারীদের হতাশ করেছে দুই কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের খাতের দুই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য 'নো ডিভিডেন্ড' দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানি দুটি হলো- বে-লিজিং এবং বিআইএফসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ অর্থবছরে বে-লিজিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ১৬ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ ক্যাশ প্রবাহ হয়েছে ৪৮ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ আগস্ট বেলা সাড়ে ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

অপরদিকে, ২০২৪ অর্থবছরে বিআইএফসির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১২৬ টাকা ১১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তীতে জানানো হবে জানিয়েছে কোম্পানিটি। রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১৫ জুলাই।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত