ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জলছাপের নেতৃত্বে আহাদ ও রাব্বী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারীর জলঢাকা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন জলঢাকা ছাত্র পরিষদের (জলছাপ) নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী।
শনিবার (২৮ জুন) সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, আমি জলছাপের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তারা আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায়। জলছাপ পরিবারের সকল সদস্যকে সাথে নিয়ে আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। এছাড়াও আমার এলাকা জলঢাকা থেকে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন বেশি সংখ্যক শিক্ষার্থী চান্স পায় এ বিষয়ে এলাকায় শিক্ষা বিষয়ক বিশেষ সেমিনারের আয়োজন করবো, যাতে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি এখন থেকেই আগ্রহ গ্রহন করে। একসাথে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।
নবনির্বাচিত সভাপতি আব্দুল আহাদ বলেন, এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই যেখানে স্বপ্ন ছিলো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জলঢাকা উপজেলাস্থ শিক্ষার্থীদের সংগঠন জলছাপ-কে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তাদের সার্বিক কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত। গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের সাথে সরাসরি কাজ করে এর রিওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)