ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে প্রবেশে নতুন নিয়ম জারি
চলমান এইচএসসি পরীক্ষায় যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড শনিবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র এলাকায় যানজট পরিস্থিতি ও জনসাধারণের দুর্ভোগ এড়াতে সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। এই নির্দেশনা বাস্তবায়নে পরীক্ষাকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানানো হয়েছে।
তবে পরীক্ষা কক্ষে প্রবেশ এবং অন্যান্য পরীক্ষাসংক্রান্ত পূর্বনির্ধারিত নিয়মাবলি আগের মতোই বহাল থাকবে।
এই নির্দেশনা ঢাকা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রযোজ্য হবে। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিন অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত হয়েছেন ৪৩ জন পরীক্ষার্থী।
বোর্ড প্রকাশিত সময়সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?