ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবি শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টার জরুরি ওষুধ ও ফ্রি ফার্স্ট এইড সেবা চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা এখন থেকে ২৪ ঘণ্টা জরুরি ওষুধ ও ফ্রি ফার্স্ট এইড সেবা পাবেন। ‘সততা মেডিসিন কর্নার’ নামে এই সেবাটি চালু হয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের রিসেপশনে।
শনিবার (২৮ জুন) এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ফারুক শাহ।
এটি একটি সেলফ-সার্ভিসভিত্তিক সেবা, যেখানে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী ওষুধ গ্রহণ করতে পারবেন এবং মূল্য তালিকা অনুযায়ী নির্ধারিত অর্থ ক্যাশবক্সে জমা দিতে পারবেন অথবা বিকাশ/নগদ নম্বরে পাঠাতে পারবেন। কর্নারে থাকা ১২টি জরুরি ও প্রয়োজনীয় ওষুধ নিয়মিত রিফিলের মাধ্যমে সরবরাহ করা হবে।
সেবাটির অংশ হিসেবে রিসেপশনে একটি ডিজিটাল ব্লাড প্রেসার মেশিনও রাখা হয়েছে, যা শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
এই উদ্যোগ নিয়ে আবাসিক শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল এমন একটি জরুরি মেডিকেল সেবা। এখন তা বাস্তবে রূপ পেল। আমরা এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাই এবং চাই ভবিষ্যতে আরও স্বাস্থ্যসেবা এতে যুক্ত হোক।"
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সভাপতি আল মেহরাজ শাহরিয়ার মিথুন বলেন, “রাতের বেলায় আশপাশে কোনো ফার্মেসি খোলা না থাকলে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। এই সততা মেডিসিন কর্নার সেই দুর্ভোগ লাঘব করবে। এটি সম্পূর্ণ সততার ভিত্তিতে পরিচালিত একটি খোলা সেবা, যা সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস