ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিইউপির ৮ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারসহ দুই দাবি
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ একাধিক দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ছয় শিক্ষার্থীকে আর্থিক দণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি প্রত্যাহারের পাশাপাশি হামলার সঠিক তদন্ত এবং বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
৫ জানুয়ারি (রোববার) রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে এক মানববন্ধনের আয়োজন করা হয়। যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উত্থাপন করেন। তারা জানান, শাস্তিপ্রাপ্ত আট শিক্ষার্থীর ওপর চাপিয়ে দেওয়া সমস্ত ধরনের শাস্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং গত ১৮ জুলাই বিইউপি’র শিক্ষার্থীদের ওপর হামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচারেরও দাবি জানিয়েছে।
এছাড়াও তারা অভিযোগ করে বলেন, প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। দেশজুড়ে ভিসি পরিবর্তনের প্রেক্ষাপটে বিইউপির ভিসিকে কেন অপসারণ করা হয়নি এ নিয়েও তারা প্রশ্ন তোলেন।
গত ১ সেপ্টেম্বর বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচির পর দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার ও ছয় শিক্ষার্থীকে আর্থিক দণ্ড দেওয়া হয়। ওই সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৯ দফা দাবি পেশ করে। বিইউপি প্রশাসন পরে এই দাবি নিয়ে আলোচনা শুরু করে, কিন্তু শাস্তির ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?