ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্থলপথে বাংলাদেশি বস্ত্রপণ্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি
বাংলাদেশ থেকে পাট, সুতা ও বোনা কাপড় আমদানিতে ভারতের স্থলবন্দর ব্যবহারে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর।
শুক্রবার (২৭ জুন) অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা এবং ব্লিচ না করা বোনা পাটের কাপড় এখন থেকে ভারতের স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। এসব পণ্য শুধু মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানির অনুমতি পাবে।
এই সিদ্ধান্তে বাংলাদেশি রপ্তানিকারকরা সরাসরি ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে চলতি বছরের মে মাসে ভারত বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতেও একই ধরনের স্থলবন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন বছরে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানির একটি বড় অংশ স্থলপথে ভারতে প্রবেশ করত, যা নতুন নিষেধাজ্ঞার কারণে বাধাগ্রস্ত হতে পারে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ভারতের বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশে পাঠানো পণ্য এতে অন্তর্ভুক্ত নয়। তবে শর্ত রাখা হয়েছে, এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক