ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
গঙ্গা চুক্তি নিয়ে নতুন পরিকল্পনায় ভারত, বাড়তি পানি চায় নয়াদিল্লি
নতুনভাবে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে ভাবছে ভারত—চলতি চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে আগামী বছর। ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। এরপর নয়াদিল্লি তাদের ‘জাতীয় স্বার্থ’ বিবেচনায় একটি নতুন কাঠামোর প্রস্তাব দিতে চায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিলের উদ্যোগের পর ভারতের কেন্দ্রীয় সরকার এখন বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা পানি চুক্তির পরিবর্তে একাধিক বিকল্প এবং সম্ভাব্য সংশোধনী নিয়ে আলোচনা শুরু করেছে।
নতুন চুক্তির ভাবনায় ভারতের গুরুত্ব পাচ্ছে কৃষি, বন্দর রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ উৎপাদনে বাড়তি পানির চাহিদা। তারা মনে করছে, বর্তমান গঙ্গা চুক্তির আওতায় বরাদ্দকৃত পানির পরিমাণ আর চাহিদা পূরণে যথেষ্ট নয়।
গঙ্গা চুক্তির পটভূমি
১৯৯৬ সালে শেখ হাসিনার প্রথম মেয়াদে বাংলাদেশ-ভারত গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, ফারাক্কা ব্যারাজ এলাকায় প্রতি বছর শুষ্ক মৌসুমে (১ জানুয়ারি থেকে ৩১ মে) উভয় দেশ একটি নির্ধারিত হারে পানি পাবে। ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সময়ে উভয় দেশ প্রতিদিন ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার কথা।
ফারাক্কা ব্যারাজটি নির্মাণ করা হয় মূলত হুগলি নদীর নাব্যতা রক্ষা করে কলকাতা বন্দরের নৌযান চলাচল সচল রাখার উদ্দেশ্যে। তবে এ ব্যারাজ নির্মাণের পর থেকেই পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
ভারতের দাবি, বর্তমানে তাদের কৃষি খাতে পানির চাহিদা কয়েকগুণ বেড়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো রক্ষণাবেক্ষণেও প্রয়োজন অতিরিক্ত পানি। এজন্য ভারত এখন ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক পানি বেশি চেয়ে নতুন চুক্তির ভাবনায় রয়েছে।
এ বিষয়ে ভারতের কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকার একই অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে ইকোনোমিক টাইমস। তাদের মতে, বর্তমান চুক্তি অনুযায়ী প্রাপ্ত পানির পরিমাণ নতুন বাস্তবতায় আর পর্যাপ্ত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত