ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
কোনো ধরনের মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তার অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
শুক্রবার (২৭ জুন) হলের মসজিদে জুম্মার নামাজ শেষে শিক্ষার্থীদের মাঝে বলে এ ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক (সুপণ)।
এছাড়াও শিক্ষার্থীদের কাউকে যদি হলে প্রকাশ্য ধূমপান করতে দেখা যায় তাহলে দেশে প্রচলিত আইনানুযায়ী দুইশত টাকা জরিমানা করা হবে।
প্রাধ্যক্ষের এমন ঘোষণায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ঐকমত পোষণ করতে দেখা যায়।
এ সময় তিনি বলেন, 'তোমরা যারা এখানে আছো তারা কেউ একাত্তর দেখো নাই। আমরা যারা ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে বাংলাদেশে এক নতুন পর্বের সূচনা করেছি , তাদের কাছে জুলাই যেরকম গুরুত্বপূর্ণ তেমনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের কাছেও একাত্তর সমান গুরুত্বপূর্ণ।
তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা কোন ধরনের মব সৃষ্টির সাথে জড়িত নাও। বিগত সময়ে যে রকম সাইকেল চোরকে ধরিয়ে দিয়েছিলে। আমি তাকে হল থেকে বের করে দিয়েছি। তেমনি তোমরা আমাকে অবগত করেছো বলেই আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)