ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আবারও নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া এক মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা সরকার।
আদালতে শুনানির জন্য এদিন দুপুর আড়াইটার দিকে নূরুল হুদাকে হাজির করা হয়। এর আগে গত সোমবার (২৩ জুন) একই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে সেদিন আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীতে একটি 'মব' বা উচ্ছৃঙ্খল জনতা দ্বারা হেনস্তার শিকার হন সাবেক সিইসি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, বিএনপির দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ