ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
তাইজুলের পর লঙ্কান শিবিরে নাহিদ রানার আঘাত
জোড়া আঘাতে শ্রীলঙ্কার ইনিংসে প্রথম ধাক্কা দিয়েছিলেন তাইজুল ইসলাম। এরপর আক্রমণে এসে দৃশ্যপটে আসেন পেসার নাহিদ রানা। নাহিদের বোলিং আঘাতে শতরান পূরণের আগেই অর্ধেক উইকেট হারায় লঙ্কানরা।
গতকাল দিনের শেষে নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে এসেছিলেন প্রবাথ জয়াসুরিয়া। আজ সকালে বেশ কিছুক্ষণ ধরে উইকেটে টিকে থাকলেও নাহিদ রানার বুদ্ধিদীপ্ত এক ডেলিভারিতে শেষ হয় তার ইনিংস।
অফ স্টাম্পের বাইরের বলটি অফসাইডে ঠেলে দিতে চেয়েছিলেন প্রবাথ। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। কিপার মেহেদী হাসান মিরাজ প্রথমে একটু বিভ্রান্ত হলেও শেষ পর্যন্ত ক্যাচটি নিশ্চিত করেন। প্রবাথের ৩৯ বলের ইনিংস থামে ১০ রানে।
রিপোর্ট লেখা পর্যন্ত এই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৩৭৭/৫। লঙ্কানদের লিড তখন ১৩০ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট