ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে সাতসকালের আতঙ্ক, ছিনতাইয়ের শিকার সাংবাদিক
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন সাংবাদিক নূরে আলম সিদ্দিকী। তিনি দৈনিক কালবেলা-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই সময় তিনি অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে দুই ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় তারা নূরে আলমকে শারীরিকভাবে মারধরও করে।
এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমার অফিস ছিল সকাল ৭টায়। বাসা থেকে বের হয়ে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী আমাকে দুপাশ থেকে ধরে আমার সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আমাকে আঘাত করে। আমি তাৎক্ষণিক মোহাম্মদপুর থানায় গিয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এসআই আক্কেল আলীকে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে।
এসআই আক্কেল আলী বলেন, আমরা আশপাশের সিসিক্যামেরা দেখে ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি