ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
‘শিক্ষাই হচ্ছে পরিপূর্ণ মানুষ তৈরির একমাত্র মাধ্যম’
শিক্ষাকে একজন পরিপূর্ণ মানুষ তৈরির মাধ্যম হতে হবে বলে মন্তব্য করেছন। বৃহস্পতিবারহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) আয়োজিত এক সেমিনারে তারা এই মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয়ের শহিদ সাদাত আলী কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে 'এডুকেশন ফর উইজডম: ইমপ্লিমেন্টেশন ফর হাইয়ার এডুকেশন' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ইমেরিটাস অধ্যাপক রোশনাননী হাশিম। আইইআরের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইইআরের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ, সেমিনার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ। এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মূল প্রবন্ধে ইমেরিটাস অধ্যাপক রোশনাননী হাশিম বলেন, আমাদের বর্তমান শিক্ষা কাউকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে শুধু মার্কেটে কাজের জন্য দক্ষ এমপ্লয়ি তৈরির কারখানায় পরিনত হয়েছে। এখানে সেক্যুলার দার্শনিকদের অনুসরণ করা হচ্ছে। ফলে তারা একজন ভালো মানুষ হতে পারছে না। আর কেউ যদি ভালো মানুষ না হয় তাহলে ভালো লেবারও হবে না।
তিনি আরো বলেন, বর্তমান শিক্ষাক্রমে ইসলামী মূল্যবেধের অন্তর্ভুক্তি করতে হবে। কারণ কুরআনে বর্ণিত আদব, হিকমা দ্বারাই কেবল একজন মানুষকে জ্ঞান ও দক্ষতার মাধ্যমে পরিপূর্ণ মানুষে রূপান্তর করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)