ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ কোম্পানির নেতৃত্বে শেয়ারবাজারে সূচকের উল্লম্ফন
আজ ২৬ জুন বৃহস্পতিবার সূচকের বড় উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এদিন দেশের উভয় শেযারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এর মধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৬৫.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩২.৮৩ পয়েন্টে। যার নেপথ্যে ছিল ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, গ্রামীণ ফোন, প্রাইম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, কহিনুর কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক এবং পাওয়ারগ্রিড। আজ ডিএসইর প্রধান সূচকে এই ১০ কোম্পানি ২৯.৬৪ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইর সূচকে ৯.০৬ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পাটির শেয়াার দর ছিল ২১০ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২০১ টাকা ৯০ পয়সা থেকে ২১০ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৮ লাখ ৫২ হাজার ১৩৩টি শেয়ার ১৭ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি ৪.৭৫ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪৯ টাকা ৯০ পয়সা থেকে ৫১ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।দিনশেষে কোম্পানিটির মোট ৩৩ লাখ ৬৬ হাজার ৮৫৮টি শেয়ার ১৭ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়।
৪.০৬ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে বিএটিবিসি। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮০ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২৭১ টাকা ৫০ পয়সা থেকে ২৮১ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৩ লাখ ২ হাজার ৫৩৭টি শেয়ার ৮ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকায় লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণ ফোন ৩.৫৫ পয়েন্ট, প্রাইম ব্যাংক ১.৮৫ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.৬১ পয়েন্ট, কহিনুর কেমিক্যাল ১.৩৬ পয়েন্ট, বিএসআরএম স্টিল ১.২৮ পয়েন্ট, ইসলামী ব্যাংক ১.১৮ পয়েন্ট এবং পাওয়ারগ্রিড ১.০৫ পয়েন্ট যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে