ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরান ছাড়তে চান না বাংলাদেশিরা
ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের সময় ইরানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও যুদ্ধবিরতির ১২তম দিনে অনেকেই সিদ্ধান্ত বদল করেছেন। এখন তারা আর ইরান ছাড়তে আগ্রহী নন।
যুদ্ধের শুরুর দিকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশে ফেরার জন্য প্রায় ২৫০ জন বাংলাদেশি নিবন্ধন করেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসায় এ সংখ্যা কমে যাচ্ছে।
এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সমন্বয় করে ৯০ জন বাংলাদেশিকে স্থলপথে দেশে ফেরানোর প্রস্তুতি নেয়া হয়। এদের মধ্যে প্রায় ৩০ জনের একটি দল তেহরান থেকে তাফতান সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তারা পাকিস্তান হয়ে বাংলাদেশে ফিরে আসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তেহরান ও আশপাশের এলাকায় পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলার ঘটনায় প্রাথমিকভাবে আতঙ্ক সৃষ্টি হয়। কিন্তু দুই দেশের অস্ত্র বিরতিতে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
ফলে যারা প্রথমে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই এখন আর ফিরতে চাইছেন না। ৯০ জনের তালিকায় থাকা অনেকেই শেষ পর্যন্ত ইরানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এখন পর্যন্ত প্রথম দফায় ৪০ জন ও দ্বিতীয় দফায় প্রায় ৩০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
বর্তমানে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন যার মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। তালিকাভুক্ত বাংলাদেশি আছেন ৬৭২ জন এবং তাদের মধ্যে ৬৬ জন শিক্ষার্থী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহীদের জন্য দেশে ফেরার সুযোগ এখনও খোলা রয়েছে। একইসঙ্গে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।
যে কেউ ফেরার ইচ্ছা প্রকাশ করলে বাংলাদেশ দূতাবাসে নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগের জন্য হটলাইন:
বাংলাদেশ দূতাবাস, তেহরান: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা: +৮৮০১৭১২০১২৮৪৭
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ