ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
উৎপাদন বাড়াতে বিএটির ২৯৭ কোটি টাকার নতুন বিনিয়োগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি) রাজধানীর সাভারে অবস্থিত তাদের কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২৯৭ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিনিয়োগের অনুমোদন দেয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই বিনিয়োগের অর্থমূল্য প্রায় ২০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের সমতুল্য। উল্লেখ্য, ঢাকার মহাখালী এলাকায় অবস্থিত বিএটি বাংলাদেশের পুরাতন কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সাভার কারখানায় নতুন করে এই বিনিয়োগ করা হচ্ছে।
আলোচ্য বিনিয়োগের মাধ্যমে সাভার কারখানার উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি সংযোজন, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের বাজার চাহিদা মোকাবিলায় প্রস্তুত থাকার লক্ষ্যে কাজ করা হবে। বিএটি বাংলাদেশ মনে করছে, এই পদক্ষেপের মাধ্যমে তারা আরও কার্যকরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে এবং দেশীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।
কোম্পানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মহাখালী কারখানার ভবনের ইজারা নবায়নের অনুমোদন না পাওয়ায় তা বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। একই সঙ্গে কোম্পানির প্রধান কার্যালয়ও মহাখালী থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা