ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
নবাগত শিক্ষার্থীদের মৌসুমি ফল খাইয়ে বরণ করে নিল জবি শিবির
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ব্যতিক্রমধর্মী এক মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
উৎসবে আম, কাঁঠাল, জাম, আনারসসহ বিভিন্ন রকম মৌসুমি ফলের সমাহার ছিল। ছাত্রীদের জন্য রাখা হয় পৃথক পরিবেশনার ব্যবস্থা। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—উৎসবটি সকলের জন্য উন্মুক্ত ছিল।
জবি শিবির সভাপতি আসাদুল ইসলাম জানান, “নবাগতদের স্বাগত জানিয়ে একটি ইতিবাচক বার্তা পৌঁছাতে আমরা এ আয়োজন করেছি। ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই আলাদা ব্যবস্থাও রেখেছি।”
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “শিবিরের এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। এতে অন্যান্য ছাত্র সংগঠনগুলোকেও শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস