ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবিতে চান্স পাওয়া দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক।
সম্প্রতি দুই শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় অর্থসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই দুই শিক্ষার্থীর একজন মার্কেটিং বিভাগ ও একজন ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়েছেন।
ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, মেধাবীরা কখনো আটকায় না। যে কোনো বাধা তারা অতিক্রম করতে পারে। দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অধরা হয়ে থাকবে তা হতে পারে না। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছিল এবং আমি যথাযথ যাচাই-বাছাই করে বিষয়টির সত্যতা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর ভর্তিতে অর্থসহায়তা করেছি। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সব সময় শুভ কামনা।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাতে বেশিকছু শিক্ষার্থীবান্ধব কাজ করেছি। পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের অংশ হিসেবে দুইবার ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, ময়লা-আবর্জনা ও মশার উপদ্রব কমাতে ডাস্টবিন ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করেছি। এ ছাড়া সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ, ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা সরবরাহ এবং ক্যাম্পাসের যানজট ও দূর্ঘটনা প্রশমনে জেব্রা ক্রসিং অঙ্কন, দুর্ঘটনা নিরোধক ট্রাফিক কোণ ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস