ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
৪ ক্যাটাগরিতে রাষ্ট্রীয় পুরস্কার: স্বর্ণপদক ও লাখ টাকার চেক প্রদান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে বিভিন্ন পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে অবদানের জন্য ২০২৫ সালের বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার, ২০২৪ সালের জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার এবং সামাজিক বনায়নের আওতায় সর্বোচ্চ লভ্যাংশপ্রাপ্ত উপকারভোগীদের সম্মাননা ও চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
২০১০ সাল থেকে চালু হওয়া বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫ পেয়েছেন চারজন। ব্যক্তি পর্যায়ে পুরস্কার পেয়েছেন নাটোরের মো. ফজলে রাব্বী এবং প্রতিষ্ঠান পর্যায়ে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি। এছাড়া পুরস্কৃত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।
প্রতিটি পুরস্কারের সঙ্গে ছিল দুই ভরি ২২ ক্যারেট স্বর্ণপদক, এক লক্ষ টাকার চেক এবং একটি সনদপত্র।
জাতীয় পরিবেশ পদক ২০২৪ পেয়েছেন ব্যক্তি পর্যায়ে মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ মুনীর চৌধুরী ও প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ। প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার পেয়েছে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এই পদকের আওতায় দেওয়া হয়েছে স্বর্ণের সমমূল্যের নগদ অর্থ, ৫০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সনদপত্র।
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪-এ সাতটি শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি হলেন লালমনিরহাটের দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, টাঙ্গাইলের মিস দিলরুবা রহমান, রংপুরের সোহেল নার্সারি, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, চট্টগ্রাম উত্তর বন বিভাগ এবং বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। তাদের প্রত্যেককে সনদ, ক্রেস্ট এবং এক লক্ষ ৭৫ হাজার ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এছাড়াও সামাজিক বনায়নে সর্বোচ্চ লভ্যাংশ প্রাপ্ত ১০ জন উপকারভোগীকে সম্মাননা স্বরূপ চেক প্রদান করা হয়। এর মধ্যে মো. শাহাজ উদ্দিন পেয়েছেন ৬ লাখ ৭ হাজার ৯৫০ টাকা, উকিল মুর্মু পেয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৩২৫ টাকা এবং মোসা. মনোয়ারা বেগম পেয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার