ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে এক অভিযানে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, আজ দুপুরে মগবাজারে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে আটক করে।
গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১১)। মামলায় অভিযোগ আনা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির মাধ্যমে ভোটের ফল পাল্টে দেওয়া হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। এ তালিকায় বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে।
এর আগে, একই মামলার আরেক আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গত ২২ জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল