ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, অংশ নেবে ১২ লাখের বেশি শিক্ষার্থী
আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর সারাদেশে এই পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। তবে করোনার নতুন ধরন এবং ডেঙ্গু পরিস্থিতির মধ্যে শুরু হওয়া এই পরীক্ষাকে ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে সরকার।
চলবে ১০ আগস্ট পর্যন্ত
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্যমতে, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত। এবারের পরীক্ষাকে অন্যান্য বছরের তুলনায় বেশি চ্যালেঞ্জিং উল্লেখ করে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “করোনা ও ডেঙ্গুর ঝুঁকির মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে তাই বোর্ড থেকে একাধিক তদারকি টিম মাঠে থাকবে।”
নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে এক ডজনের বেশি নতুন পদক্ষেপ। পরীক্ষাকেন্দ্রে নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে প্রশ্নপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। অব্যবহৃত প্রশ্নপত্র খোলা যাবে না এবং সেগুলো অক্ষত অবস্থায় ফেরত পাঠাতে হবে। পরীক্ষার শেষে উত্তরপত্র পুলিশি পাহারায় সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দিতে হবে।
বাতিল হয়েছে ২৯৫টি ভেন্যু কেন্দ্র
অনিয়ম ও অনৈতিক সুবিধা বন্ধে ৯টি শিক্ষা বোর্ডের ২৯৫টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি বাতিল করেছে কুমিল্লা বোর্ড (১৫০টি), এরপর ঢাকা বোর্ড (৭০টি)। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, “ভেন্যু বাতিল ও কেন্দ্রে রদবদল করে এবার একটি নকলমুক্ত, সুশৃঙ্খল পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরি করা হয়েছে।”
করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ নির্দেশনা
স্বাস্থ্যবিধি মানতে পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, মশক নিধন স্প্রে এবং মেডিকেল টিম রাখার নির্দেশনা রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরীক্ষা শুরুর আগে কেন্দ্র ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ওষুধ ছিটানোর ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক।
৩৩ দফা নির্দেশনা
আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য ৩৩টি নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশ্নপত্র সুরক্ষিত রাখা, পরীক্ষার সময় ট্রেজারি অফিসার ও কেন্দ্র সচিবদের উপস্থিতি নিশ্চিত করা, উপজেলা সদরের বাইরে ট্রাঙ্ক না রাখা ইত্যাদি।
কমেছে পরীক্ষার্থী
এ বছর মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন যা গত বছরের তুলনায় ৮১ হাজার ৮৮২ জন কম। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত তিন বছরের তুলনায় এবারই অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ