ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেকৃবিতে ইয়ুথ ফাউন্ডেশনের প্রযুক্তি বিষয়ক সেমিনার
নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ (YFB) একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষার্থী এই জ্ঞানগর্ভ সেমিনারে অংশগ্রহণ করেন।
শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রাঙ্গণে সেমিনারটি সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে প্রযুক্তির রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরা। অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তির ব্যবহারিক দিক এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ডিন, ফ্যাকাল্টি অফ এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন ড. মো. আসহাবুল হক, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল বোটানি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ সাফি উল আলম, ফাউন্ডার প্রেসিডেন্ট, ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ (YFB)।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সঠিক এবং নৈতিক ব্যবহারের উপর বিশেষভাবে জোর দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এআই একটি শক্তিশালী হাতিয়ার, তবে এর সদ্ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। তোমরা ভবিষ্যতে যেখানেই কাজ করো না কেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে অবশ্যই প্রয়োগ করবে।” এছাড়াও তিনি চিকিৎসা এবং কৃষি খাতে এআই-এর ব্যবহারিক দিকগুলো তুলে ধরেন।
মোহাম্মদ সাফি উল আলম বলেন, “এআই এবং সাইবার সিকিউরিটির এই সমন্বিত জ্ঞান তরুণদের কেবল বিশ্বমানের পেশাজীবী হিসেবে গড়ে তুলবে না, বরং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উদ্ভাবনী সমাধান নিয়ে আসতেও সাহায্য করবে।”
সেমিনারেপ্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজীব উল করিম, চিফ টেকনিক্যাল অফিসার, শীতল ব্রডব্যান্ড এবং মেন্টর (CCNA, CEH, Python), যিনি বর্তমানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে পিএইচডি করছেন। তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে বেসিক এআই এবং সাইবার সিকিউরিটির গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে ধারণা দেন।
প্রশিক্ষণ পর্বে সহযোগিতা করেন মোহাম্মদ নাসের, সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (দীপ্ত টিভি) এবং ক্রিয়েটিভ ম্যানেজার, ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ (YFB)।
ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশের এই আয়োজনে সহযোগিতা করেছে আমরাই আগামী এবং এনভায়রনমেন্টাল শেপার্স নেটওয়ার্ক। সেমিনার শেষে সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রিন্টেড সার্টিফিকেট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই সেমিনার কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটির ভবিষ্যৎ নিয়ে আগ্রহী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এক অনন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের নতুন উদ্ভাবন এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল