ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে বিস্ফোরণের শব্দে প্রকম্পিত টিএসসি এলাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, সৃষ্টি হয় আতঙ্কের।
মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত কয়েকজন ব্যক্তি রাজু ভাস্কর্যের কাছে ককটেল সদৃশ একটি বস্তু ফেলে দ্রুত সরে যায়। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যা পুরো এলাকা প্রকম্পিত করে।
শিক্ষার্থীদের একাংশের ধারণা, আসন্ন ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করতেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল ওয়াহিদ বলেন, “রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা মনে করি, এটি একটি ষড়যন্ত্র। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। নিরাপদ ক্যাম্পাস ও দেশ নিশ্চিতে ডাকসুর বিকল্প নেই।”
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন আহমেদ বলেন, “খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেছে। সেখানে সহকারী প্রক্টররাও আছেন। শাহবাগ থানা পুলিশও উপস্থিত রয়েছে। বিস্ফোরিত বস্তুটি ককটেল অথবা বড় কোনো পটকাও হতে পারে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)