ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবিতে নবাব সলিমুল্লাহ স্মরণে চালু হবে স্কলারশিপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমুল্লাহ চেয়ার প্রতিষ্ঠার প্রস্তাবকে সমর্থন করে তা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৪ জুন) রাতে নবাব সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সলিমুল্লাহ মুসলিম হল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নবাব সলিমুল্লাহর নামে যে চেয়ারের প্রস্তাব করা হয়েছে সেটি আমরা শিগগিরই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এছাড়া নবাব সলিমুল্লাহর নামে একটি ফান্ড তৈরি করে স্কলারশিপের ব্যবস্থা করব আমরা। এছাড়া একটি বই এবং প্রতি বছর লেকচারের আয়োজন করা হবে।
এসময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আজকের এই আলোচনা সভা থেকে যে প্রস্তাব এসেছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। এছাড়া নবাব সলিমুল্লাহকে নিয়ে গবেষণার বিষয়টা সবসময় চলমান থাকা উচিত। একইসাথে আগে যারা গবেষণা করেছে তাদের গবেষণাকে সংকলন করা দরকার। তার দর্শন, শিক্ষা সংস্কৃতি নিয়ে গবেষণা হওয়া উচিত। এছাড়া নবাব পরিবারের সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপনও জরুরি। সেটি সলিমুল্লাহ মুসলিম হল ভালোভাবে করার চেষ্টা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন