ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সলিমুল্লাহ শুধু মুসলমানদের জন্য নয়, ছিলেন পুরো ভারতবর্ষের: দুদু
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, নবাব স্যার সলিমুল্লাহ শুধু মুসলমানদের জন্য ছিলেন না, তিনি ছিলেন সমগ্র ভারতবর্ষের জন্য। যাদের সত্যিকার অর্থে ভালো রেজাল্ট ছিলো তারা এই হলে (সলিমুল্লাহ মুসলিম হল) থাকতেন। হলের রুমের থেকে বাইরে কেউ লুঙ্গি পড়ে বাইরে বের হতে পারতো না।
মঙ্গলবার (২৫ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলে সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, সলিমুল্লাহ হলকে জামাই বাছাইয়ের হল মনে করা হতো। এখান থেকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছাত্ররা যেতো। এটা আমার কথা না, কবি শামসুর রাহমানের কথা ছিলো। যতগুলো আন্দোলন, সবগুলোর শুরু এই হল থেকে। পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণে এই হল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
ডুয়ার আহ্বায়ক দুদু বলেন, সলিমুল্লাহ শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। তিনি একজন ভিন্ন ব্যক্তিত্ব। তিনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নয়, ভারতবর্ষের আন্দোলনেও গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন। আমি এই হলের শিক্ষার্থী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এরকম আয়োজন করে সাবেক শিক্ষার্থীদের আসার সুযোগ করে দেয়ার জন্য হল প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, লেখক ও গবেষক অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়ার সদস্য সচিব আব্দুল বারী ড্যানী, সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও আবুল কাশেম চৌধুরী।
এছাড়াও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)