ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জবি'তে দুই বিভাগ ও এক হলের নাম পরিবর্তন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের নাম পরিবর্তন এবং একটি ছাত্র হলের নতুন নামকরণসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ এখন থেকে পরিচিত হবে ‘আইন ও ভূমি প্রশাসন’ নামে। আর ভাস্কর্য বিভাগের নতুন নাম রাখা হয়েছে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’। পাশাপাশি ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ৭৪তম একাডেমিক কাউন্সিল ও ১০১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে, বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন এবং ছাত্রী হলের নাম পরিবর্তন নিয়েও বিভিন্ন প্রস্তাব উঠে আসে।
ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেন বলেন, বিভাগের নাম পরিবর্তন অবশ্যই গ্লোবাল মার্কেটে অনেক বড় ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশাবাদী। তবে এ মুহূর্তে আমাদের লজিস্টিক সাপোর্ট দরকার। এ মুহূর্তে আমাদের একটি কম্পিউটার ল্যাব দরকার। যাতে করে আমাদের শিক্ষার্থীরা থ্রিডি আর্ট এর বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। আমরা বিভাগকে শুধু ভাস্কর্য ও ইতিহাস বিষয়গুলোর পরিমণ্ডলে না রেখে ডিজিটাললাইজেশনে রূপ দিয়ে আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখতে পারবো বলে আশা করি।
ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খ্রিস্টিন রিচার্ডসন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিভাগের নাম ‘আইন ও ভূমি প্রশাসন’। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ হওয়ায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হন। তারা মনে করেন এই বিভাগে আইন পড়ানো হয় না। এ নিয়ে শিক্ষার্থীদের দাবি ও স্মারকলিপি জমা দেওয়ার প্রেক্ষিতে আজকের সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস