ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্বেও ফেসভ্যালুর নিচে ১৬ ব্যাংকের শেয়ার
বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬টি ব্যাংক পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্ত্বেও তাদের শেয়ার দর ফেসভ্যালুর (সাধারণত ১০ টাকা) নিচে লেনদেন হচ্ছে। এই ব্যাংকগুলো সম্মিলিতভাবে ১৭ হাজার ৪৩৯ কোটি ৬৭ লাখ টাকা রিজার্ভ ধারণ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে সাউথইস্ট ব্যাংকের। এই ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ১ হাজার ৯১৭ কোটি ৪৯ লাখ টাকা। বর্তমানে ব্যাংকটির প্রতিটি শেয়ার দর লেনদেন হচ্ছে ৬ টাকায়।
দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ রয়েছে এক্সিম ব্যাংকের। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৭ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা এবং বর্তমান রিজর্ভের পরিমাণ ১ হাজার ৮৮১ কোটি ৫৬ লাখ টাকা। বর্তমানে ব্যাংকটির শেয়ার দর হলো ৫ টাকা ৩০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ রিজার্ভ রয়েছে এবি ব্যাংকের। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮৯৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ১ হাজার ৭০১ কোটি ৭০ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার বেচাকেনা হচ্ছে ৫ টাকা ৮০ পয়সায়।
অন্য ব্যাংকগুলোর মধ্যে-
আইএফআইসি ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৯২২ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ১ হাজার ৬৯০ কোটি ৪৪ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৫ টাকা ৬০ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ১ হাজার ৫২৮ কোটি ৬৩ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ১ হাজার ৪৮৯ কোটি ৪১ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৬ টাকা ৯০ পয়সা।
এনসিসি ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৪০ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ১ হাজার ৩১২ কোটি ৫২ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ২০৮ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ১ হাজার ২৯২ কোটি ৮৫ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা।
সোস্যাল ইসলামী ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৪০ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ১ হাজার ১০৮ কোটি টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৭ টাকা ৪০ পয়সা।
ওয়ান ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬৫ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ৯০০ কোটি ২১ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১১৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ৭২৬ কোটি ৯৭ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৬ টাকা।
এনআরবিসি ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ৬২৮ কোটি ৩ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা।
ইউনিয়ন ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৩৬ কোটি ২৮ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ৫৪১ কোটি ১০ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা।
গ্লোবাল ইসলামী ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৩৬ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ৩০৮ কোটি ৯৯ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা।
এসবিএসি ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ২৮৮ কোটি ৩০ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা।
এনআরবি ব্যাংক : ব্যাংকটির পরিশোধিত মূলধন ৬৯০ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ১২৩ কোটি ৪৭ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা।
অন্যান্য খাতের কোম্পানির ক্ষেত্রে এমন চিত্র সাধারণত দেখা যায় না। সাধারণত পর্যাপ্ত রিজার্ভ থাকা কোম্পানিগুলোর শেয়ার দর ফেসভ্যালুর উপরেই থাকে। ব্যাংক খাতের বাইরে এমন অনেক কোম্পানি আছে, যাদের রিজার্ভ তেমন নেই, এমনকি কোম্পানিগুলোর রিজার্ভ নেগেটিভ, তাদের শেয়ার দরও ইতিবাচক অবস্থানে রয়েছে। এই বিষয়টি ব্যাংক খাতের বেহাল দশাকে আরও স্পষ্ট করে তুলেছে, যেখানে শুধুমাত্র রিজার্ভের পরিমাণ শেয়ার দরকে সমর্থন দিতে পারছে না।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)