ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এস আলমের বিদেশি সম্পদ জব্দের নির্দেশ
এস আলম গ্রুপের চেয়ারম্যান আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে বিদেশে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। শুনানিতে দুদকের পক্ষে উপপরিচালক তাহাসিন মুনাবীল হক অংশ নেন।
আদালতের আদেশে বলা হয়, সাইপ্রাসে সাইফুল আলমের নামে থাকা একটি দোতলা আবাসিক ভবন এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সাইফুল ও তার স্ত্রীর মালিকানাধীন ১৮টি কোম্পানির শেয়ার জব্দ করা হবে। এর মধ্যে দুটি কোম্পানি হাজেল ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড ও পিকক প্রপার্টি হোল্ডিংস লিমিটেড এস আলম পরিবারের পুরোপুরি মালিকানাধীন। বাকি ১৬টি কোম্পানির শেয়ার কেবল সাইফুল আলমের নামে নিবন্ধিত।
এ ছাড়া ব্রিটিশ রাজতন্ত্রের অধীন জার্সি দ্বীপে প্রতিষ্ঠিত ছয়টি ট্রাস্টের স্থাবর ও অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে, যেগুলো পরিচালিত হচ্ছে জার্সি-ভিত্তিক একটি ট্রাস্ট কোম্পানির মাধ্যমে। এই ছয়টি ট্রাস্টের মধ্যে ম্যাপল ট্রাস্ট-এ মালয়েশিয়ার রেনেসাঁ হোটেল ও ফোর পয়েন্টস বাই শেরাটনে ২১০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর