ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণায় গুরুত্ব দেবে ঢাবি : উপ-উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের গবেষণা বিষয়ক এক সেমিনার আজ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. জেরিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. বিজয় লাল বসু এবং বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে গবেষণার বিষয়বস্তু নির্বাচন থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে একজন শিক্ষার্থী ভবিষ্যতে দক্ষ গবেষক হওয়ার যোগ্যতা অর্জন করবে। এটি শিক্ষার্থীদের জন্য অনন্য একটি সুযোগ। তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি জনগনের যে আশা-আকাক্সক্ষা রয়েছে, তা অনেকাংশেই পূরণ করা সম্ভব। শিক্ষকদের গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণাগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারলে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়েও তা ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত ১৭টি গবেষণা প্রস্তাবের মধ্যে বাছাইকৃত ৮টি গবেষণা প্রস্তাব সেমিনারে উপস্থাপন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)