ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের জনগণ ও বাংলাদেশের মানুষের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
আজ সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে ভারতের বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। দীর্ঘ নয় বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন।
অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক এবং অভিন্ন মূল্যবোধভিত্তিক আত্মিক সম্পর্ক রয়েছে তা শুধু অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সীমায় আবদ্ধ নয়—বরং তার ঊর্ধ্বে। তিনি ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন চলছে। এরই প্রেক্ষাপটে গত ২৯ মে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। দায়িত্ব গ্রহণের দেড় মাসের মাথায় তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের এক মাসেরও কম সময়ের মধ্যে হাইকমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ পান। এর আগে দিল্লিতে দায়িত্ব পালনকালে দুই সাবেক বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান মমতার সাক্ষাৎ চাইলেও তা পাননি। সেই হিসাবে প্রায় নয় বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব