ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানালো দেশটির ক্ষমতাসীন দল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি)।
আজ সোমবার (২৩ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, "চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। বৈঠকে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এই সিপিসি নেতা।"
রোববার রাতে চীন সফরে যান বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। পরদিন সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) পলিটব্যুরোর সদস্য এবং কংগ্রেসের ডেপুটি লি হংঝং। দ্বিপাক্ষিক এই বৈঠকটি অনুষ্ঠিত হয় চীনের পিপলস গ্রেট হলে।
বৈঠকের শুরুতেই বিএনপি প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানায় সিপিসির নেতারা। এ সময় লি হংঝং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ভূমিকাকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং সেই উদ্যোগকে বহুপাক্ষিক পর্যায়ে বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
সিপিসি জানায়, এই বৈঠকের মাধ্যমে দুই দলের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং চীন-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে।
বৈঠকের বিষয়ে শায়রুল কবির খান জানান, "বৈঠকে দুই দলের মধ্যে পারস্পরিক রাজনৈতিক বোঝাপড়া ও আঞ্চলিক ভূরাজনীতিতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সিপিসির পক্ষ থেকে বলা হয়—এ বৈঠকের মধ্য দিয়ে দুই দলের রাজনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত হলো।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের