ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

রবি আজিয়াটার নতুন এমডি ও সিইও জিয়াদ সাতারা

২০২৫ জুন ২৩ ১৭:৩৭:২৬

রবি আজিয়াটার নতুন এমডি ও সিইও জিয়াদ সাতারা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম বেসরকারি মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জিয়াদ সাতারাকে নিয়োগ দিয়েছে কোম্পানিটির ব্যবস্থাপনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানানো হয়েছে, এই নিয়োগ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

জিয়াদ সাতারা রবি আজিয়াটার সর্বশেষ এমডি ও সিইও রাজিব শেঠির স্থলাভিষিক্ত হবেন। তার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এম. রিয়াজ রশীদ ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

জিয়াদ সাতারাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ রবির ভবিষ্যৎ কৌশল এবং কার্যক্রমের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন কোম্পানিটির পরিচালনা পর্ষদ। টেলিকম খাতের তীব্র প্রতিযোগিতা এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির প্রেক্ষাপটে জিয়াদ সাতারার নিয়োগ রবির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত