ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা আজ ২৩ জুন সোমবার বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি ড. মোহাম্মদ দাউদ খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, কর্মকর্তা এবং দু’শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা আরও বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সময়ের সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)