ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শীর্ষ অপছন্দের তালিকায় এক ক্যাটাগরিরই ১০ শেয়ার
টানা পতনে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন। এ অবস্থায় উপর্যুপরি ক্ষতি এড়াতে এখন তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে শেয়ার লেনদেন করছেন।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিনিয়োগকারীরা লোকসানের মাত্রা আরও বাড়ার শঙ্কায় দুর্বল পারফরমেন্সের কোম্পানি—বিশেষ করে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার দ্রুত বিক্রি করে দিচ্ছেন।
ফলে আজ সোমবার (২৩ জুন) বাজারে সামগ্রিকভাবে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও সর্বাধিক পতনের শীর্ষ দশ কোম্পানির সবগুলোই ছিল ‘জেড’ ক্যাটাগরিভুক্ত। এতে বোঝা যায়, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এখন ঝুঁকিপূর্ণ শেয়ার থেকে বেরিয়ে অপেক্ষাকৃত স্থিতিশীল বিনিয়োগ কৌশলে ফিরতে চেষ্টা করছেন।
ডিএসইতে এদিন পতন হওয়া শীর্ষ কোম্পানি ১০টি হলো- রিজেন্ট টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেশ্বর, প্যাসিফিক ডেনিমস, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, জাহিন টেক্স, মেঘনা কনডেন্স মিল্ক, ফ্যামিলি টেক্স এবং অলিম্পিক এক্সেসরিজ।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর কমেছে রিজেন্ট টেক্সটাইলের। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৬.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকায় উঠানামা করেছে।
দ্বিতীয় সর্বোচ্চ ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ দর কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সায় উঠানামা করেছে।
৩৫ টাকা ১০ পয়সা বা ৫.৫০ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৬০৩ টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬০০ টাকা থেকে ৬৩০ টাকায় উঠানামা করেছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্যাসিফিক ডেনিমসের ৩০ পয়সা বা ৫.৪৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৫.২৬ শতাংশ, পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ, জাহিন টেক্সের ২০ পয়সা বা ৪.৭৬ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৮০ পয়সা বা ৪.৪৯ শতাংশ, ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৪.৩৫ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজের ৩০ পয়সা বা ৪.৩৫ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)