ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যার পর তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্র জানায়, রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে। যদিও গ্রেপ্তারের নির্দিষ্ট কারণ ও অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে একই দিন রাজধানীর উত্তরায় বিএনপিপন্থি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হন আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদা। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয় এবং রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় দুই সাবেক সিইসির জিজ্ঞাসাবাদে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতের বিতর্কিত নির্বাচন আয়োজনের দায় এখন প্রাক্তন নির্বাচন কমিশনারদের গায়েও পড়তে শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল