ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নতুন সিদ্ধান্তে চাকরিজীবীদের বেতন বাড়ছে, পেনশনভোগীরাও পাচ্ছেন সুবিধা
আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বাড়ানো হচ্ছে বিশেষ ভাতা। অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৩ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার।
ঘোষণা অনুযায়ী, সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া যাদের নিট পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকা বা তার বেশি তারা পেনশনের ১০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। যাদের পেনশন এর কম তারা পাবেন ১৫ শতাংশ হারে বিশেষ ভাতা।
সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদাভাবে আদেশ জারি করা হবে।
এর আগে ৩ জুন জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়, গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মূল বেতনের উপর ১০ শতাংশ এবং গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত চাকরিজীবীরা ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তবে কর্মরতদের জন্য এ সুবিধার ন্যূনতম পরিমাণ ১ হাজার টাকা ও পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২৩ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর