ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবিতে ভর্তির কথা বলে অর্থ আত্মসাত, যুবক গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামের এক শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে জাবেদ হোসেন চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জাবেদ কখনো নিজেকে বিমানবাহিনীর কর্মকর্তা, কখনো কাস্টমস কর্মকর্তার পরিচয় দিতেন। আবার কখনো নিজেকে পোশাক কারখানার মালিক হিসেবেও পরিচয় দিয়ে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত জাবেদ হোসেন চৌধুরী ফেনীর দাগনভূঞা থানার রামনগর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় জাহিদ চৌধুরীর ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "গত ২৮ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই প্রতারকের সঙ্গে ভিকটিম নারীর পরিচয় হয়। এ সময় প্রতারক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে জানিয়ে সেখানে তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী শিক্ষকের সঙ্গে পরিচয় রয়েছে বলে জানান।"
ওই সময় জাবেদ হোসেন চৌধুরী ভুক্তভোগী নারীর ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে পারবেন বলে আশ্বাস দেন। এরপর ভর্তি প্রক্রিয়ার কথা বলে তিনি ওই নারীর কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার টাকা নেন।
একই সময়ে সনাতনী স্বর্ণালংকার পরিবর্তনের কথা বলে এর বদলে ২২ বা ২৪ ক্যারেট মানের স্বর্ণ দেওয়ার আশ্বাস দিয়ে জাবেদ তার কাছ থেকে ১২ ভরি স্বর্ণালংকারও হাতিয়ে নেন।
এই প্রতারণার ঘটনায় ভুক্তভোগী নারী গত শুক্রবার (২০ জুন) কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি আব্দুল করিম জানান, "পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেখানো মতে, চট্টগ্রামে হাজারী গলিতে শাহ আমানত জুয়েলার্স নামে একটি দোকান থেকে ৮ ভরি ওজনের গলিত একটি স্বর্ণের বার জব্দ করা হয়। ওই নারীর স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার পর এই দোকানে স্বর্ণালংকার বিক্রি করেছিলেন প্রতারক। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ আগেও একাধিক প্রতারণার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন পুলিশকে।"
তিনি আরও জানান, "বিদেশ পাঠানোর কথা বলে পাসপোর্ট তৈরি ও অল্প দামে কাস্টমসের গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ রয়েছে জাবেদের বিরুদ্ধে।"
নগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব