ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আন্দোলন কঠোর করার হুঁশিয়ারি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম যদি কলেজের হল পরিদর্শনে না আসেন, তাহলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীরা। রবিবার (২২ জুন) অধ্যক্ষের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
শিক্ষার্থীরা বলেন, দিন দিন ঝুঁকিপূর্ণ ভবনে পড়াশোনা করে তাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে কিন্তু প্রশাসন কার্যকর কোনো সমাধান না দিয়ে শুধুমাত্র হল খালি করার কথা বলছে।
ঢামেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, "অনেক দিন ধরে নিরাপদ আবাসনের জন্য আন্দোলন করছি। হলের ভগ্নদশা দেশবাসী দেখেছে। আজ কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছিলাম, কিন্তু সুস্পষ্ট কোনো আশ্বাস পাইনি। বরং আমাদের বারবার বলা হয়েছে হল ছেড়ে দিতে।"
তিনি আরও বলেন, "আমরা এখন স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি— আগামীকাল (২৩ জুন) দুপুর ১২টার মধ্যে তিনি যেন তার প্রতিনিধি দলসহ ঢামেকে এসে শিক্ষার্থীদের সঙ্গে বসেন এবং সমস্যার বাস্তব সমাধান দেন। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের দিকে যাব।"
এই শিক্ষার্থী বলেন, "গতকালের বিজ্ঞপ্তিতে হল ছাড়ার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কোথাও লেখা নেই যে ভবনের সংস্কারের জন্য এটি করা হচ্ছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, আমাদের আন্দোলন দমন করতেই এই নির্দেশনা। আমরা এটা মানছি না। যেহেতু সংস্কার হচ্ছে না, আমরাও হল ছাড়ছি না।"
ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কামরুল আলম বলেন, "শিক্ষার্থীরা আমাদের সন্তানদের মতো। আমরা আশা করি, নিরাপত্তার স্বার্থে তারা হলে ছাড়বে, আমরা কার্যক্রম চালু করব। আজ না হলেও কাল তাদের এটা বুঝাতে সক্ষম হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)