ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
৪০০ আসনের মধ্যে এনসিপি পাবে ৩০০ আসন: নাসিরউদ্দীন পাটোয়ারী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে। এ সময় দলটি দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছে।
আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশন এবং দেশবাসীর প্রতি আবেদন থাকবে আমাদের দলকে শাপলা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দিন। স্বল্প সময়ের মধ্যে আমরা দল গঠন সম্পন্ন করেছি এবং সারা দেশে প্রচারণা চালিয়েছি। তবে বলতে চাই, অনেক জায়গায় অফিস নেওয়ার চেষ্টা করলেও বাধা পেয়েছি। অনেক স্থানে কমিটি গঠনের সময় দলীয় এজেন্টদের মাধ্যমে আমাদের সদস্যদের পদত্যাগ করানো হয়েছে। এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। এসব প্রতিকূলতা অতিক্রম করেই আমরা আজ এখানে পৌঁছেছি।
তিনি জানান, ৪০০ আসনের মধ্যে এনসিপি পাবে তিনশ আসন। বর্তমান সংসদ ফাঁকা রয়েছে এবং সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী আসন সংখ্যা ৪০০ হবে। এর মধ্যে ৩০০ আসন এনসিপির হবে। এনসিপি সংসদে জাতীয় সরকার গঠন করবে, যার মাধ্যমে গণঅভ্যুত্থানের সংস্কার কার্যক্রম এবং গণপরিষদের কার্যাবলি জনগণের ম্যান্ডেট অনুযায়ী ব্যালট রেভল্যুশনের মাধ্যমে সম্পন্ন হবে।
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে বিজয় নিশ্চিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, যেমন গণঅভ্যুত্থানে দেশের মানুষের জয় হয়েছিল, তেমনি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ শাপলা প্রতীকে ভোট দিয়ে এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- উপাচার্য সংকটে দেশের ৩১ বিশ্ববিদ্যালয়, তালিকা দেখুন এখানে
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর