ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
'পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে নিজ অবস্থানে কাজ করতে হবে'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, মানব জাতির অস্তিত্বের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
রবিবার (২২ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টারের উদ্যোগে ঢাবির সিনেট ভবনে ‘প্লাস্টিক ব্যবহার বর্জন করি, দূষণ ও প্লাস্টিক মুক্ত সবুজ ক্যাম্পাস গড়ি’ শীর্ষক এক সেমিনারে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, পরিবেশ সংসদ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।
আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং এর সমাধান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম।
এসময় আরবরিকালচার সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিবেশ সংসদের নেতৃবৃন্দ, গ্রিন ফিউচার ফাউন্ডেশনের প্রতিনিধিগণ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মকাণ্ড এখন অনেক বেড়েছে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে। গাছের পাতা পোড়ানো ও আতশবাজি বন্ধ এবং প্লাস্টিক বর্জন কর্মসূচিসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমরা এসব কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছি। এক্ষেত্রে সরকারের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পরিবেশ বিষয়ক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। বছরব্যাপী এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সেমিনার শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সিনেট ভবন থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়াও, র্যালি শেষে মল চত্বরে বেশ কিছু দেশীয় গাছের চারা রোপণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)