ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
পতনের মধ্যেও শেয়ার ছেড়েছেন ১১ কোম্পানির উদ্যোক্তারা
দেশের শেয়ারবাজারে চলমান ধারাবাহিক দরপতনের মধ্যে গত দুই সপ্তাহে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও এটি বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে পারেনি। এমন অস্থির ও পতনের বাজারেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা মে'২৫ মাসে নিজেদের কোম্পানির শেয়ার বিক্রি করেছেন। এই ঘটনা বাজার সম্পর্কে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এবং আস্থার সংকট আরও বাড়িয়ে তুলেছে। কারণ সাধারণত উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রিকে কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে একটি নেতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আমার স্টক সূত্রে জানা গেছে, গত মে মাসে তালিকাভুক্ত ১১ কোম্পানির উদ্যোক্তা পরিচারকরা তাদের শেয়ার বিক্রি করেছেন। কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ট্যানারি, ব্যাংক এশিয়া, লাফার্জহোলসিম, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা অয়েল, এইচআর টেক্সটাইল, বাংলাদেশ ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স
আলোচ্য সময়ে কোম্পানিগুলোর মধ্যে উদ্যোক্তা পরিচালকরা সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছেন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৪৫.৬২ শতাংশ। মে মাসে তারা ৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৮.৬২ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল ২৭.৩১ শতাংশ। মে মাসে তারা আরও ২.৯৩ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৩০.২৪ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৭.০৭ শতাংশ। মে মাসে তারা আরও ৪.০৭ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৩১.১৪ শতাংশে।
অ্যাপেক্স ট্যানারি
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৬.০৮ শতাংশ। মে মাসে তারা ১.২৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৪.৮১ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৯.৭২ শতাংশ। মে মাসে তারা ০.২৮ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ২৯.৪৪ শতাংশে।
একই সময়ে সাধারণ সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৪.২০ শতাংশ। মে মাসে তারা আরও ১.৫৫ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৭২ শতাংশ।
ব্যাংক এশিয়া
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৫২.৩৭ শতাংশ। মে মাসে তারা ০.৯৪ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৫১.৪৩ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৮.৭৬ শতাংশ। মে মাসে তারা আরও ০.৫৮ শতাংশ কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৩৯.৩৪ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৮.৮৭ শতাংশ। মে মাসে তারা আরও ০.৩৬ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৯.২৩ শতাংশ।
বাংলাদেশ ফাইন্যান্স
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩০.৫১ শতাংশ। মে মাসে তারা ১.৬২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১৮.৮৯ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৫.৩৪ শতাংশ। মে মাসে তারা আরও ১২.১৫ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৪৯ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৪.১৫ শতাংশ। মে মাসে তারা ০.৫৩ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৫৩.৬২ শতাংশ।
এইচআর টেক্সটাইল
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৯.১১ শতাংশ। মে মাসে তারা ৪.৫৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৪.৫৪ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৩.২৯ শতাংশ। মে মাসে তারা আরও ১.১৯ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৪৮ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৭.৬০ শতাংশ। মে মাসে তারা আরও ৩.৩৮ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ারবেড়ে দাঁড়িয়েছে ৫০.৯৮ শতাংশ।
যমুনা অয়েল
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ২.৯০ শতাংশ। মে মাসে তারা সবগুলো শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের হাতে কোনো শেয়ার নেই। তবে কোম্পানিটি একটি সরকারি প্রতিষ্ঠান। এতে সরকারের শেয়ার রয়েছে ৬০.০৮ শেয়ার অপরিবর্তিত রয়েছে। কেবল সরকার মনোনীত পরিচালকদের শেয়ার ২.৯০ শতাংশ বিক্রি করা হয়েছে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিকদের শেয়ার ছিল ২৭.৬৩ শতাংশ। মে মাসে তারা আরও ২.৫৬ শতাংশ কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৩০.১৯ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৮.৯৭ শতাংশ। মে মাসে তারা আরও ০.২৬ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৯.২৩ শতাংশে।
এছাড়া, আলোচ্য সময়ে বিদেশি শেয়ার ছিল ০.৪২ শতাংশ। মে মাসে তারা আরও ০.০৮ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ০.৫০ শতাংশে।
লাফার্জহোলসিম
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৬৩.৮৩ শতাংশ। মে মাসে তারা ০.১৮ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৬৩.৬৫ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিকদের শেয়ার ছিল ২১.১২ শতাংশ। মে মাসে তারা আরও ০.২৯ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ২১.৪১ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৪.২২ শতাংশ। মে মাসে তারা আরও ০.১০ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ১৪.১২ শতাংশে।
এছাড়া, আলোচ্য সময়ে বিদেশি শেয়ার ছিল ০.৮৩ শতাংশ। মে মাসে তারা ০.০১ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ০.৮২ শতাংশ।
এনসিসি ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৭.২৮ শতাংশ। মে মাসে তারা ০.২৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৩৭.০১ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল ২৩.০২ শতাংশ। মে মাসে তারা আরও ০.৭৫ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ২৩.৭৭ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৯.৬০ শতাংশ। মে মাসে তারা ০.৪৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৩৯.১৫ শতাংশে।
এছাড়া, আলোচ্য সময়ে বিদেশি শেয়ার ছিল ০.১০ শতাংশ। মে মাসে তারা ০.০৩ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ০.০৭ শতাংশে।
প্রাইম ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৪০.৩৫ শতাংশ। মে মাসে তারা ২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৩৮.৩৫ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল ২৯.৭৪ শতাংশ। মে মাসে তারা ০.০৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ২৯.৬৯ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৫.০৪ শতাংশ। মে মাসে তারা আরও ১.৮ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ২৬.৮৪ শতাংশে।
এছাড়া, আলোচ্য সময়ে বিদেশি শেয়ার ছিল ৪.৮৭ শতাংশ। মে মাসে তারা আরও ০.২৫ শতাংশ শেয়ার কিনেছেন করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৫.১২ শতাংশে।
পূবালী ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩১.৪৯ শতাংশ। মে মাসে তারা ১.২৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৩০.২২ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল ২৮.৭৭ শতাংশ। মে মাসে তারা ০.৩৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ২৮.৪০ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৯.৬০ শতাংশ। মে মাসে তারা আরও ১.৬৪ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৪১.২৪ শতাংশে।
স্ট্যান্ডার্ড ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৪.৯০ শতাংশ। মে মাসে তারা ২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩২.৯০ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল ২৯.৬১ শতাংশ। মে মাসে তারা ২.১২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে কমে ২৭.৪৯ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৫.৪০ শতাংশ। মে মাসে তারা আরও ০.৫৬ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৯৬ শতাংশ।
এছাড়া, আলোচ্য সময়ে বিদেশিদের শেয়ার ছিল ০.০৯ শতাংশ। মে মাসে তারা ০.০১ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ০.০৮ শতাংশে।
৩০ এপ্রিল সরকারের কাছে কোন শেয়ার ছিলনা। মে মাসে সরকার কোম্পানিটিতে নতুন শেয়ার কিনেছে ৩.৫৮ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল