ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে কাল থেকে ফের কোলাহল
আগামীকাল রোববার (২২ জুন) থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দেশের মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলছে। দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরছেন।
এদিকে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে মাত্র ১০ দিনের ছুটি শেষে ইতোমধ্যে ২০ জুন থেকে ক্লাস শুরু হয়েছে। তবে মাদ্রাসা পর্যায়ের ছুটি এখনো চলমান, যা শেষ হবে ২৫ জুন। সে অনুযায়ী, ২৬ জুন থেকে মাদ্রাসাগুলোর পাঠদান শুরু হবে।
সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর অনুযায়ী ছুটি নির্ধারিত হয়েছে আলাদাভাবে।
প্রাথমিক বিদ্যালয়: ছুটি শুরু ৩ জুন, শেষ ২২ জুন। ক্লাস শুরু ২৩ জুন থেকে। মাধ্যমিক ও কারিগরি প্রতিষ্ঠান: ছুটি চলে ১ থেকে ১৯ জুন। সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস শুরু ২২ জুন। মাদ্রাসা: ছুটি চলছে ১ থেকে ২৫ জুন পর্যন্ত, পাঠদান শুরু ২৬ জুন। কলেজ: ছুটি ছিল সবচেয়ে কম ৩ থেকে ১২ জুন। শ্রেণি কার্যক্রম শুরু ২০ জুন।
শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের শিক্ষাব্যবস্থা বহুমাত্রিক হওয়ায় শিক্ষা ছুটির সময়সীমাও পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?