ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঈদ পরবর্তী সপ্তাহে স্বস্তির সুবাস, সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী
দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট বা ০.৯৬ শতাংশ, দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৪ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১৩১ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ, দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭১ পয়েন্টে।
ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যায়, সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে দৈনিক গড় লেনদেন ছিল ৩২৫ কোটি টাকা, যা আগের সপ্তাহের ২৪১ কোটি টাকার তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, এর মধ্যে ১৯৪টির দর বেড়েছে, ১৫৯টির কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতেও একই প্রবণতা দেখা গেছে—৩০৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির দর বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন ও লাফার্জোহোলসিম বাংলাদেশের শেয়ারের উত্থান সূচক বাড়ায় বড় ভূমিকা রাখে। খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত ১৯.০৩%, ওষুধ ও রসায়ন ১৩.২২% ও ব্যাংক খাত ১২.৬৭%।
গত সপ্তাহে ডিএসইর প্রায় সব খাতেই ইতিবাচক রিটার্ন এসেছে। খাদ্য ও আনুষঙ্গিক খাতে সর্বোচ্চ ৪.১৪ শতাংশ রিটার্ন দেখা গেছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড, আর্থিক প্রতিষ্ঠান ও ভ্রমণ খাতে ছিল নেতিবাচক রিটার্ন।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের পর লেনদেনে স্বাভাবিক গতি ফিরে এসেছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নির্বাচনের সময়সূচি স্পষ্ট হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে। যদিও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা কিছুটা প্রভাব ফেললেও সপ্তাহ শেষে বাজার সূচক ও লেনদেনে সামনে অগ্রসর হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’