ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগ নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ, কুশপুত্তলিকা দাহ
ঢাবি প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ মুজিব, শেখ হাসিনাসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ করে 'হেইট থ্রু' কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
শনিবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগকে 'ফ্যাসিবাদী ও জুলুমের কান্ডারী' উল্লেখ করে 'ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ রাইট ওয়াচ' ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এসময় শিক্ষার্থীরা 'ছাত্রলীগ জঙ্গী, সন্ত্রাসীদের সঙ্গী', 'কাদেরের গালে গালে, জুতা মারো তালে,' 'সাদ্দামের গালে গালে, জুতা মারো তালে তালে', 'হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই?', 'গেস্টরুমের ঠিকানা, এই ঢাবিতে হবেনা', 'ইনিকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ' প্রভৃতি স্লোগান দেন।
'হেইট থ্রু' কর্মসূচিতে একটি ব্যানারে শেখ মুজিব, শেখ হাসিনা, ছাত্রলীগের সাবেক নেতা ওবায়দুল কাদের, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, কেন্দ্রীয় নেতা ও ঢাবি রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হোসেন, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকিতের ছবি রাখা হয়। এর পাশে ছাত্রলীগের লোগোর আরেকটি ছবি রাখা হয়।
ছবিতে পরপর তিনটি জুতা নিক্ষেপ করতে পারলে একটি মোজো দেন আয়োজকরা। এসময় 'ফ্যাসিবাদ', 'গণরুম', 'গেস্টরুম', 'সিট বাণিজ্য', 'নব্যদাস প্রথা', 'ভাইটাল প্রোগ্রাম' লেখা সংবলিত প্লেকার্ড ও নেতৃবৃন্দের পুত্তলিকা পুড়ানো হয়।
এসময় কর্মসূচির অন্যতম আয়োজক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, আজকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই কর্মসূচি নেওয়া হয়েছে মূলত শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর প্রতিকী হিসেবে। ছাত্রলীগ শিক্ষার্থীদের নির্যাতনের সব ধরনের উপায় ব্যবহার করতো। এসময় শিক্ষার্থীদের উপর হামলার জন্য ছাত্রলীগের দ্রুততম সময়ের মধ্যে বিচার দাবি করেন তিনি।
বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী বলেন, ছাত্রলীগের কুশপুত্তলিকা পোড়ানোর যে আগুন তার থেকে বেশি আগুন জ্বলে আমাদের বুকে। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক কাজ করতো। তারা আমাদের আধুনিক দাসপ্রথার দিকে ঠেলে দিয়েছিল। তাদের ছবিতে জুতা নিক্ষেপ ও আগুন দেওয়ার মাধ্যমে নির্যাতন ও আধিপত্যবাদের কবর রচনা করেছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?