ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) মুনাফা থেকে লোকসানে চলে গেছে চার ব্যাংক। যেগুলো হলো- এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও স্যোসাল ইসলামী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এবি ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছর ছিল মাইনাস ২০ টাকা ৩০ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৯ টাকা ০৯ পয়সা
আইএফআইসি ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ০৪ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ১ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৯ টাকা ০১ পয়সা
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৩০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১৭ টাকা ৮০ পয়সা। আগের বছর ছিল মাইনাস ১৮ টাকা ৫৩ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২১ টাকা (পুন:মূল্যায়িত)।
স্যোসাল ইসলামী ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ১৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২১ টাকা ১৯ পয়সা। আগের বছর ছিল মাইনাস ৭৮ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৯ টাকা ৮৯ পয়সা (পুন:মূল্যায়িত)।
যদিও আলোচ্য চার ব্যাংকের প্রথম প্রান্তিকের ফলাফল হতাশাজনক, এটি একটি পুনর্গঠন এবং কৌশলগত পুনর্মূল্যায়নের সুযোগ হিসেবে দেখা যেতে পারে। লোকসানের এই চিত্র ব্যাংকগুলোকে তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে এবং আর্থিক ব্যবস্থাপনায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। বাজার পরিস্থিতির পরিবর্তন, কঠোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং কার্যকরী ঋণ আদায়ের মাধ্যমে এই ব্যাংকগুলো তাদের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে আবার মুনাফার ধারায় ফিরতে পারে বাজার বিশ্লেষকরা মনে করছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে